Top News

বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে চায়.....


বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে চায়.....

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশ।

নারী ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়ার আরেকটি প্রমাণ মিলল এবার আয়ারল্যান্ড এমনিতে পরাশক্তি নয় তার পরও তাদের বিপক্ষে সিরিজের জন্য টাইটেল স্পন্সর পেয়েছে বিসিবি স্কয়ার গ্রুপের দুই পণ্যের নামে সিরিজের আনুষ্ঠানিক নামসেনোরা আয়ারল্যান্ড উইমেন টুর অফ বাংলাদেশ, পাওয়ার্ড বাই রুচি

আইসিসি উইমেন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানির দিকে আছে নিগার সুলতানার দল। প্রতিপক্ষ বিবেচনায় এটি বড় সিরিজ না হলেও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ লড়াই এটি।  আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইরিশদের বিপক্ষে সবকটি ম্যাচে জয় খুবই জরুরি। স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথাই বললেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার


১০ দলের উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। সম্ভাবনা কিছুটা জিইয়ে রাখতে হলেও তাই আইরিশদের বিপক্ষে সবকটি ওয়ানডেতে জয়ের বিকল্প নেই, বললেন হাবিবুল বাশার

আমাদেরর এখন আর ছয়টি ম্যাচ আছে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ছয়টি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আমরা এখনই সব ম্যাচ নিয়ে ভাবছি না আপাতত এই সিরিজটি নিয়েই ভাবছি যেহেতু ঘরের মাঠে খেলছি, এখানে বাড়তি সুবিধা থাকবে আমাদের আমরা তিনটি ম্যাচই জিততে চাই এটাই প্রাথমিক লক্ষ্য

স্নায়ুর চাপ একটু থাকবে, যেহেতু পারফর্ম করার চাপ আছে। সেটা খুব স্বাভাবিকই। এখনও পর্যন্ত মেয়েদের দেখে মনে হয়েছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো করতে চায়, বিশ্বকাপ তো সবাই খেলতে চায়। ঘরের মাঠে যেহেতু খেলা, আশা করি ভালো কিছুই হবে।


ঘরের মাঠের সুবিধা নিতেই হয়তো ওয়ানডে সিরিজের তিন ম্যাচই রাখা হয়েছে মিরপুর শের--বাংলা স্টেডিয়ামে। ধারণা করা যেতে পারে, মন্থর টার্নিং উইকেট থাকবে আইরিশ মেয়েদের বিপাকে ফেলতে।

এখনও পর্যন্ত দুই দলের ছয় ওয়ানডেতে বাংলাদেশের জয় তিনটি, হার একটি। পরিত্যক্ত হয়েছে অন্য দুই ম্যাচ

এই শুক্রবার ঢাকায় পা রাখবে আইরিশরা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ২৭, ৩০ নভেম্বর ডিসেম্বর।

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আইরিশরা বাংলাদেশে আসছে প্রথমবার।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সিলেটে। ম্যাচ তিনটি হবে , ডিসেম্বর

 

 

1 Comments

Post a Comment

Previous Post Next Post