সিরিজ হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে দুইটিতে জিতে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে আইরিশ নারীরা। এতে করে বাকি ম্যাচটি হবে নিগারদের হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচ।
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে কিছুদিন আগেই হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের নারী ক্রিকেট দল। টি টোয়েন্টি সিরিজে এবার ধবল ধোলাইয়ের শঙ্কায় পড়েছে টাইগ্রেসরাই। আয়ারল্যান্ডের করা ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ২২ রান করতেই বাংলাদেশ হারায় ৪ উইকেট। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখতে পায় বাংলাদেশ। তবে ১৩তম ওভারে ডেলোনির প্রথম উইকেট শিকারের পরই স্বাগতিকদের আবার আসা-যাওয়ার পালা শুরু হয়। দলীয় ৭০ রানে ব্যক্তিগত ২০ রান করে স্বর্ণা আউট হন। এরপর ১৭ রানের মধ্যে বাকি পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮৭ রানে। নভেম্বরের মাসসেরার দৌড়ে উঠে আসা শারমিন আক্তার দলের হয়ে করেন সর্বোচ্চ ৩৮ রান। আয়ারল্যান্ডের হয়ে ১৩ রান খরচ করে তিনটি উইকেট নেন অরলা প্রিন্ডারগাস্ট। দুইটি করে উইকেট শিকার করেন আরলিন কেরি ও লরা ডিলানি।
এর আগে সিলেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ৬ষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে ব্যক্তিগত ১৪ রানে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাহিদা ইসলাম। আরেক ওপেনার অ্যামি হান্টারকে ব্যক্তিগত ২৩ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন লরা ডিলানি। ওর্লা অরলা প্রিন্ডারগাস্ট ও লিয়া পল আউট হন যথাক্রমে ৩২ ও ১৬ রানের ইনিংস খেলে। টাইগারদের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট শিকার করেন নাহিদা ইসলাম। জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাহিমা খাতুন শিকার করেন একটি করে উইকেট।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল। এর আগে মার্চ থেকে মে মাসে মধ্যে ঘরের মাঠেই অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয় নিগার সুলতানারা। সব মিলিয়ে ঘরের মাঠে টানা ১০ ম্যাচে হার দেখলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Post a Comment