Top News

ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদল


ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদল

 

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোগো। ছবি : সংগৃহীত


ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথভাবে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে তিন সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশনা প্রদান করেছেন।

 

 

Post a Comment

Previous Post Next Post